Showing posts with label ৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা লংগদু. Show all posts
Showing posts with label ৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা লংগদু. Show all posts

Friday, January 11, 2019

৭১-এর মুক্তিযোদ্ধা পরিষদ লংগদু, ভাসান্যাদম কমিটি গঠন ও আলোচনা সভায় কম্বল বিতরণ

৭১-এর মুক্তিযোদ্ধা পরিষদ লংগদু (জামুকা ২৩৭/১৭), ভাসান্যাদম কমিটি গঠন ও আলোচনা সভায় কম্বল বিতরণ।
১০ জানুয়ারি ২০১৯ ইংরেজি ৫নং ভাসান্যাদম ইউনিয়নের ৪নং ওয়ার্ড খাগড়াছড়ি বাজারে ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের ক্যান্ডীয় কমিটির উপদেশটা মণ্ডলীর সভাপতি মোঃ মোস্তফা কামাল সাহেব এর নেতৃতে সদস্যদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৭১-এর মুক্তিযোদ্ধা পরিষদ লংগদু আলোচনা সভায়

উক্ত সভায় পরিচালনা করেন সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের থানা কমিটি সভাপতি মোঃ নুরুল ইসলাম ও সেক্রেটারি মোঃ রফিকুল আলম (খালেক) ।
ভাসান্যাদম কমিটি গঠন

সভাপতি মোঃ মোস্তফা কামাল সাহেব বলেন- অনেক মেধা বুদ্ধি ও শ্রম এর মাধ্যমে মহা সচিব মোস্তফা ফরাজি এই সঙ্ঘটন কে প্রতিষ্ঠা করেন। আমাদের কে এই সঙ্ঘটনে থেকে মুক্তিযোদ্ধার চেতনাকে জাগ্রত করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। উক্ত সভায় বক্তব্য রাখেন বর্তমান মেম্বার মোঃ রফিকুল ইসলাম, সাবেক মেম্বার আনোয়ার হোসেন, সাবেক মেম্বার আব্দুল ছালাম, সাবেক মেম্বার মোঃ রমজান আলী, সাবেক মেম্বার আবু তালেব, ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা ভাসান্যাদম ইউনিয়নের সভাপতি মোঃ বাবুল মিয়া। এই সভায়  উপস্থিত থাকেন অত্র এলাকার গণ্য মান্য ব্যাক্তি বর্গ গন।
৭১ এর মুক্তিযোদ্ধা পরিষদ লংগদু  আলোচনা সভায়

উক্ত সভায় সভায় লংগদু থানা কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন-  আমাদের প্রধান মন্ত্রীর কাছে চাওয়া ৭১ এর মুক্তিযোদ্ধাদের যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সহযোগী মুক্তিযোদ্ধাদের কে ও সেই সুযোগ সুবিধা দেওয়া দেয়া হোক।
এই সভায় ব্যাপক আলোচনা হয়। আলোচনা সভা শেষে সদস্যদের কম্বল বিতরণের মাধ্যমে সমাপ্ত করেন।

৭১-এর মুক্তিযোদ্ধা পরিষদ লংগদু কম্বল বিতরণ

Read More »

Thursday, January 3, 2019

৭১-এর মুক্তিযোদ্ধা পরিষদ লংগদু - কম্বল বিতরণ

জাতীয় কাউন্সিল সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের পক্ষে বাইট্টা পাড়া, উপজেলা লংগদু ৭১- এর সহযোগী
মুক্তিযোদ্ধা অফিসে লংগদুর সাতটি ইউনিয়নের সকল সদস্যদেরকে নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা জনাব মোঃ মোস্তফা  কামাল সাহেব। সভাপতি সভার আসন গ্রহন করেন এবং সভা পরিচালনার জন্য অনুমতি প্রদান করেন।



সকল সদস্যদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এক জোট হয়ে কাজ করার ও নৌকা মার্কাকে ভোট দিয়ে সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার এম.পি মহোদয়-কে বিজয়ী করার আমন্ত্রণ জানান। আরো বলেন ৭১- এর সহযোগী মুক্তিযোদ্ধাকে আরও শক্তিশালী করতে হবে এবং বাংলার প্রতিটি ঘরে ঘরে সহযোগী মুক্তিযোদ্ধার চেতনাকে জাগ্রত করে গড়ে তুলতে হবে।  দীর্ঘ সময় আলোচনার পর সভাপতি সাহেব উপস্থিত সকল সদস্যদেরকে সংগঠনের পক্ষ থেকে শীতের কম্বল বিতরন করেন।



কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি মোঃ মোস্তফা কামাল সাহেব উপস্থিত সকল সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্তি ঘোষণা
 করেন।



Read More »